সূত্র জানায়, ফুলহারিতে একটি চক্র দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে আসছে। স্থানীয় সচেতন নাগরিকরা এমন তথ্যের নিয়মিত খোঁজখবর রাখতেন। এরই একপর্যায়ে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনটি জবাই করা ঘোড়ার মাংস এবং তিনটি ঘোড়া বেঁধে রাখা অবস্থায় স্থানীয়রা দেখতে পায়। তবে স্থানীয়দের অবস্থান টের পেয়ে কারবারিরা সটকে পড়ে। এ তথ্য থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে মাংসের নমুনা সংগ্রহ করে।
ঝিনাইগাতী থানার সাব ইন্সপেক্টর হাবিবুর রহমান বলেন, তথ্য পেয়ে রাতেই ঘটনাস্থলে যায়। সেখানে একটি ঘোড়ার মাংসের আলামত পেয়েছি। তবে বাঁধা ঘোড়া দেখিনি। আর কারবারিরা পালিয়ে গেছেন।
.png)
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া বলেন, বিষয়টি অধিকতর তদন্ত করে কারবারিদের আইনের আওতায় আনা হবে।