শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার ৪ নম্বর চর রুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত রিশাদ ওই এলাকার ফতু ব্যাপারি বাড়ির সাহেদ হোসেনের ছেলে। অভিযুক্ত রুবেল একই এলাকার মিলনের ছেলে।
.png)
নিহতের স্বজনদের অভিযোগ, রুবেল মাদকাসক্ত। শনিবার সন্ধ্যায় তিনি রিশাদকে সুপারি পাড়তে বলেন। রিশাদ এতে অস্বীকৃতি জানালে রুবেল ক্ষিপ্ত হয়ে তাকে ছুরি দিয়ে পেটে একাধিকবার আঘাত করেন। এতে রিশাদ গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শামীম আফজাল বলেন, ‘রিশাদ নামে এক শিশুকে ইমার্জেন্সিতে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের একাধিক আঘাত রয়েছে।’
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারবেজ বলেন, ‘হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর মরদেহ মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তারে অভিযান চলছে।’
পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।