ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে নারী নিহত

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৬, ৩০ আগস্ট ২০২৬
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে নারী নিহত
রাজস্থলী থানা। ফাইল ফটো

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় সীমান্ত সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় খিয়োমা তঞ্চঙ্গ্যা (৫২) নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন।

পুলিশ জানায়, শনিবার (২৯ আগস্ট) দিনগত রাতে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে সীমান্ত সড়ক হয়ে রাজস্থলী উপজেলায় যাচ্ছিলেন খিয়োমা তঞ্চঙ্গ্যা। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

Advertisement

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজস্থলী উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

রাজস্থলী থানার ওসি খালেদ হোসেন বলেন, এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!