সোমবার (৩১ আগস্ট) দুপুরে মাওয়ায় পদ্মা সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি মাগুরা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।
আহতরা হলেন মাগুরা সদর উপজেলার সাইফুল্লাহ (৮০), মো. লুৎফর (৬৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদা থানার নুর ইসলাম (৪৬), রাশিদা (৪০), মাগুরার মহম্মদপুর থানার ফাতেমা (৭), শ্রীপুর থানার সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালী উপজেলার আরাফাত (১৩)।
.png)
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে, মাওয়ায় পদ্মা সেতুর ঢালে ঢাকামুখী নিউ গ্রিন লাইন এক্সপ্রেসের একটি বাস দুর্ঘটনায় পড়েছে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করে।
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে বাসটি রেলিং ভেঙে উল্টে যায়। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, দ্রুত উদ্ধার তৎপরতার কারণে দুর্ঘটনাকবলিত বাস থেকে আহত যাত্রীদের সময়মতো উদ্ধার করে হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে।
দুর্ঘটনার পর পদ্মা সেতুর ঢালে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।