এই সময় তিনি মদন পৌরসভার এক কর্মকর্তার কাছে জানতে চান ডাস্টবিনগুলো কবে এসেছে। উত্তরে ওই কর্মকর্তা বলেন, ২০২৪ সালে ডাস্টবিনগুলো মদন পৌরসভায় পৌঁছায়। কিন্তু এতদিনেও কেন তা বিতরণ করা হয়নি তা নিয়ে ক্ষুব্ধ হন লুৎফুজ্জামান বাবর।
তিনি বলেন, আওয়ামী লীগ গিয়েছে দুই বছর হয়েছে। ডাস্টবিনগুলো কেন ফেলে রাখা হয়েছে। এগুলো তো মানুষের ব্যবহারের জন্য। দুই বছর, আড়াই বছর ধরে কেন আপনারা এগুলো ফেলে রেখেছেন? হোয়াটস ইওর প্রবলেম? আপনার সমস্যাটা কি বলেন?
.png)
এছাড়া পৌরসভার আরো একটি কক্ষে ময়লা আবর্জনা ফেলে রাখায় ক্ষুব্ধ হন লুৎফুজ্জামান বাবর। এ সময় কর্মকর্তাকে ডেকে এনে জিজ্ঞাসা করেন আপনি কতদিন পৌরসভা এসেছেন? এই ভবনের এই অবস্থা কেন।
এছাড়া বুধবার দিনব্যাপী নিজ নির্বাচনী এলাকার মদন ও মোহনগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন তিনি। মতবিনিময় কালে বিভিন্ন অনিয়ম নিয়ে কর্মকর্তাদের প্রশ্নের মুখোমুখি করেন।
এ সময় বেশ কিছু অনিয়মের কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাবর। সভায় সবার কাছ থেকে অগ্রগতি সম্পর্কে অবগত হন।
এর আগে নিজের মায়ের নামে প্রতিষ্ঠিত হওয়া হাওর অঞ্চলের নারীদের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান জুবায়দা রহমান ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ করেছেন। শিক্ষা প্রসারে বিভিন্ন উদ্যোগের বিষয়ে আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, হাওরের ইজারা প্রথা বিষয়টি সময় সাপেক্ষ।
একটি একটি করে ধৈর্যশীলতার সাথে মোকাবিলা করা হবে। সড়কে চাঁদাবাজি বন্ধসহ সব ধরনের অনিয়ম দূর করা হবে বলে জানান তিনি।