দিনাজপুরের নবাবগঞ্জে টাকার বিনিময়ে মাদক ব্যবসার অনুমতি দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতার প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, নবাবগঞ্জ উপজেলা শাখার প্যাডে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে দিনাজপুর জেলার অধীন নবাবগঞ্জ থানার ভাদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ওসমান গনি বাবু-এর প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ ১১ সেপ্টেম্বর ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এদিকে, দলীয় নেতার বিরুদ্ধে এমন অভিযোগে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।