ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেশের অর্থনীতি ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ: ডা. জাহিদ

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৭, ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের অর্থনীতি ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ: ডা. জাহিদ
বিরামপুরে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকল‍্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

‎দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন সমাজকল‍্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, স্বৈরাচার ফ‍্যাসিস্ট আওয়ামী লীগ মেগা প্রজেক্টের নামে অর্থ লুটপাট করেছে, দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে পালিয়ে গেছে। ছাত্র-জনতার গণঅভ‍্যুত্থানে স্বৈরাচারী ফ‍্যাসিস্টরা পালিয়ে গেলেও দেশের অর্থনীতি, কৃষি, বিদ‍্যুৎ, শিল্প, বাণিজ্য, শিক্ষাসহ সব খাত ধ্বংস করে গেছে। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ‎দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠে বিরামপুর পৌর বিএনপি'র আওতাধীন ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এক কর্মী সভায় এসব কথা বলেন ডা. জাহিদ হোসেন।

তিনি বলেন, বর্তমান বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের রাস্তাঘাট, বিদ‍্যুৎ, সার, চিকিৎসা, কৃষি, শিল্প, ব‍্যাবসা-বাণিজ‍্য, শিক্ষাসহ সব খাতের উন্নয়নের চেষ্টা অব‍্যহত আছে। বর্তমান সরকারের মাত্র সাত মাসে একেবারে সবকিছু ঢেলে সাজানো সম্ভব নয়, সেজন্য কিছুটা সময়ের প্রয়োজন। তবে বিএনপি সরকার দেশের এসব সমস্যা সমাধান করবেই ইনশাআল্লাহ্।

‎বিরামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপি'র সভাপতি মহিবুর এলাহী চৌধুরী রবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়ন এর সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। এতে পৌরসভার ৯টি ওয়ার্ডের দলীয় কর্মী ও প্রাথমিক সদস্যরা তাদের সাংগঠনিক বক্তব্য তুলে ধরেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/দিনাজপুর
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!