দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন ও ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ৯টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
.png)
এ আয়োজনে ইউএনও বিধান কান্তি হালদার উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীদের ও স্কাউট প্রতিনিধিদের সাথে নিয়ে উপজেলা চত্বর সহ উপজেলার বিভিন্ন সড়কের পাশে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় ইউএনও বিধান কান্তি হালদার বলেন, উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনসমূহ প্রতি শনিবার ডেঙ্গু মশক নিধনের লক্ষ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে। স্কাউটস, বিএনসিসি, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান, জনসংযোগস্থল ও সংলগ্ন এলাকায় সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল নিশ্চিহ্ন করে জমে থাকা পানি অপসারণ ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ফয়েজ ইমতিয়াজ, উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম মিলন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান প্রমুখ।