ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে কুড়িগ্রাম এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল হাইএক্স

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৮, ১৪ সেপ্টেম্বর ২০২৬
নাটোরে কুড়িগ্রাম এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল হাইএক্স
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি হাইএস মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে গেছে।

নাটোরের সুগার মিলসংলগ্ন জংলি ছোট রেলগেটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি হাইএক্স মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে প্রায় ধ্বংস হয়ে গেছে। রেল ক্রসিংয়ে সুরক্ষা না থাকা বা ব্যারিয়ার না ফেলার কারণে আনুমানিক দুপুর ২টা থেকে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাইক্রোবাসটি ঢাকা বিমানবন্দর থেকে নাটোরের জংলিতে যাত্রী নামিয়ে দিয়ে ফিরছিল। জংলি ছোট রেলগেট পার হওয়ার সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটি গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে দূরে ছিটকে পড়ে।
​দুর্ঘটনাকবলিত গাড়িটির চালক ছিলেন নাটোরের বড় হরিশপুর এলাকার আবুল কালামের ছেলে আবুল হোসেন (৩২)। 

​প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় গাড়িটির আনুমানিক ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, রেলগেটে কোনো সিগন্যাল বা ব্যারিয়ার না থাকায় এবং দায়িত্বপ্রাপ্তদের চরম গাফিলতির কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!