ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক সেবন করে মাকে মারধর, যুবকের এক বছরের কারাদণ্ড

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৭, ১৮ সেপ্টেম্বর ২০২৬
মাদক সেবন করে মাকে মারধর, যুবকের এক বছরের কারাদণ্ড
মাকে মারধর ও বাড়ি ঘর ভাঙচুর কারয় কারাদণ্ডপ্রাপ্ত যুবক। ছবি ডেইলি বাংলাদেশ

পাবনার ফরিদপুরে মাদকদ্রব্য সেবন করে বৃদ্ধ মাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে মামুনুর রশিদ (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ফরিদপুর উপজেলার খলিশাদহ গ্রামে নিজ বসতবাড়িতে মাদকদ্রব্য সেবন করে মাকে মারধর এবং ঘরের আসবাবপত্র ভাঙচুরের সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মামুনুর রশিদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তিনি খলিশাদহ গ্রামের মৃত আবু মুসার ছেলে।

Advertisement

পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিনের কাছে হাজির করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামুনুর রশিদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ফরিদপুর থানা সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত মামুনুর রশিদকে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!