ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে সমুদ্রের স্রোতে ভেসে কিশোরগঞ্জের সীমান্তর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২০, ১৯ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে সমুদ্রের স্রোতে ভেসে কিশোরগঞ্জের সীমান্তর মৃত্যু
ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের সীমান্ত। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার পর তিন বন্ধু সীমান্ত, তূর্য ও মোয়াজ সাগরে গোসল করতে নামলে তীব্র স্রোতের টানে তারা পানিতে ভেসে যান। ​

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে লাইফগার্ড ও বিচকর্মীরা সাগরে অভিযান চালিয়ে তূর্য ও মোয়াজকে জীবিত উদ্ধার করতে পারলেও সীমান্তকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বর্তমানে জীবিত উদ্ধার হওয়া তূর্য ও মোয়াজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কিশোরগঞ্জ
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!