ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ দুইজন গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৮, ২০ সেপ্টেম্বর ২০২৬
নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ দুইজন গ্রেফতার
নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ দুইজন গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ লিটার চোলাইমদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম উপজেলার ভাবিচা ইউনিয়নের নাকইল গ্রামের আসামিদের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন নাকইল নতুনপাড়া (বোরাম) গ্রামের মৃত জয়রাম মার্ডির ছেলে জোতিন মার্ডি (২৬) এবং মৃত রুপাই সরেনের ছেলে জয়নাল সরেন (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে তাদের হেফাজত থেকে ৫০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাইমদ তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/নওগাঁ/এমকে
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!