ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুলিশের জালে ধরা মাদক কারবারি ‘পিচ্চি সজিব’

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৭, ২০ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের জালে ধরা মাদক কারবারি ‘পিচ্চি সজিব’
পিচ্চি সজিব, ছবি: সংগৃহীত।

ভোলার দৌলতখান উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ‘পিচ্চি সজিব’ ওরফে সজিব সর্দার (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত সজিব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত নূরুল ইসলাম সর্দারের ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সজিব সর্দার দৌলতখানের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করছেন। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখানের দক্ষিণ মাথা মাছবাজারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

দৌলতখান থানার এসআই রাজিব বলেন, গ্রেপ্তারের পর সজিবের ডোপ টেস্ট করা হলে তিনি মাদকসেবী হিসেবে শনাক্ত হন। পিচ্চি সজিব দীর্ঘদিন ধরে দৌলতখানের বিভিন্ন পয়েন্টে মাদক সরবরাহ করছিলেন। তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিষয়ে পুলিশের কাছে তথ্য ছিল বলেও জানান তিনি।

এ বিষয়ে দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সজিব পরিচিত মাদক কারবারি। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!