ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে জিপিএ-৫ পাওয়া ২৩৬ শিক্ষার্থীকে সংবর্ধনা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৪, ২২ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে জিপিএ-৫ পাওয়া ২৩৬ শিক্ষার্থীকে সংবর্ধনা
ময়মনসিংহে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৩৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা। ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৩৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে ময়মনসিংহস্থ ত্রিশাল সমিতির আয়োজনে নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। ত্রিশাল সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাহিদ মন্ডল।

Advertisement

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোছিনা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম ও ত্রিশাল সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহ্বায়ক শাহ আলম বাদশাহ।

সংবর্ধনা অনুষ্ঠানে ত্রিশালের ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৩৬ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, ব্যাগ, কলম ও খাতা দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!