ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রায়পুরে জংশন চেয়ে সিরাজগঞ্জে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫১, ২৪ সেপ্টেম্বর ২০২৬
রায়পুরে জংশন চেয়ে সিরাজগঞ্জে মানববন্ধন
সিরাজগঞ্জে রায়পুর রেল জংশনের দাবিতে মানববন্ধন। ছবিঃ ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জ-বগুড়া রেলসড়কে শহরের রায়পুর এলাকায় জংশন স্থাপনের দাবি জানিয়েছেন মাসুমপুর ক্রীড়াচক্রের খেলোয়াড় ও পৌর নিউ মার্কেটের ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় শহরের মাসুমপুর খেলার মাঠে মাসুমপুর ক্রীড়াচক্র আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। কর্মসূচিতে বক্তারা প্রস্তাবিত সিরাজগঞ্জ-বগুড়া রেলসড়কে রায়পুরে জংশন স্থাপনের আহ্বান জানান।

Advertisement

পরে সকাল ৮টায় একই দাবিতে মানববন্ধন করেন পৌর নিউ মার্কেটের কাপড় ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেন, রায়পুরে জংশন স্থাপন করা হলে রেলের শহর সিরাজগঞ্জ নতুন রেলপথের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হবে। এতে ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলেও তারা দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মাহবুব-এ-খোদা টুটুল, বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার, হোটেল ও রেঁস্তোরা মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম এবং অ্যাডভোকেট মুজাহিদ বিন রহমান মিঠুন। এ ছাড়া মাসুমপুর ক্রীড়াচক্রের খেলোয়াড় ও পৌর নিউ মার্কেটের ব্যবসায়ীরাও কর্মসূচিতে অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!