ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৫, আহত অন্তত ২৫

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৭, ২০ অক্টোবর ২০২৬
নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৫, আহত অন্তত ২৫
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের বনপাড়ায় জাহেদা ক্লিনিকের সামনে যাত্রীবোঝাই একটি বাস ও বালিবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়েছেন এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

​নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ব্যবস্থা করা হয়েছে।
​

ফায়ার সার্ভিস সূত্রে আরও জানানো হয়েছে, বাসে থাকা অনেক যাত্রী দুমড়ে-মুচড়ে যাওয়া অংশের ভেতর আটকে পড়ায় উদ্ধারকাজ চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
​ঘটনার পর পর এলাকার স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। 

দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়কের ওপর থাকায় নাটোর-পাবনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ সুপার শরিফুল হক, জেলা প্রশাসক সুমনি খাতুন ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
আহত-নিহতের পরিবারকে সহায়তা দেওয়ার আশ্বাসবাণী শোনান তারা।

ডেইলি-বাংলাদেশ/নাটোর/জেডআই
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!