ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ৪

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ভৈরবে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ৪
ভৈরবে লেগুনায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা ১৫ কেজি গাঁজা ও আটক চারজন। ছবি ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি লেগুনাসহ চারজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ভৈরব বাসস্ট্যান্ড এলাকার দুর্জয় মোড়ের পূর্ব পাশে এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের সামনে সড়কে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার কোতোয়ালি থানার বসন্তপুর এলাকার সাইদুল ইসলাম (৪০), সালমা আক্তার (৪৫) ওরফে হোসনে আরা, সেলিম হোসেন চৌধুরি (২৭) ও তানিয়া আক্তার (২৪)।

Advertisement

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় ঢাকা মেট্রো-ছ-১১-০৩৯২ নম্বরের লেগুনাটিতে তল্লাশি চালিয়ে ছয়টি প্যাকেটে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে আড়াই কেজি করে গাঁজা ছিল।

পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে লেগুনাটিতে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, উদ্ধার করা গাঁজা ছয়টি প্যাকেটে রাখা ছিল। প্রতিটি প্যাকেট থেকে আড়াই কেজি করে গাঁজা পাওয়া যায়।

এ ঘটনায় পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/ভৈরব/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!