ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬
কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত
কাতারে নিহত বাবুল আহমেদ, ছবি: সংগৃহীত।

কাতারের লুসাইল শহরে সড়ক  দুর্ঘটনায় বাবুল আহমেদ নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে গাড়ি নষ্ট হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে আসে একটি গাড়ির ধাক্কায় তিনি নিহত হন।

নিহত বাবুল আহমেদের বাড়ি ভোলার তজমুদ্দিন উপজেলায়। প্রায় বিশ বছর ধরে কাতারে ছিলেন তিনি। মরদেহ বর্তমানে হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!