বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান এমপি মোশাররফের
পটুয়াখালীর কলাপাড়ায় চৌকি আদালত আইনজীবী সমিতি নেতৃবৃন্দ ও নবনিযুক্ত আইন কর্মকর্তারা স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সাংসদের বাসভবনের অতিথিশালায় তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন আইনজীবীরা।
এ সময় বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে এবিএম মোশাররফ বলেন, 'এখানে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সহকারী জজ আদালতের পাশাপাশি নতুন করে যুগ্ম জেলা জজ এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত স্থাপন করা হয়েছে। এছাড়া নতুন আদালত ভবন নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। অচিরেই এটি বাস্তবায়ন হবে।'
.png)
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, জাফরুজ্জামান খোকন, জাহাঙ্গীর তালুকদার, উপজেলা বিএনপির সম্পাদক ও চৌকি আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হাফিজুর রহমান চুন্নু, সিনিয়র সহকারী জজ আদালতের সহকারী সরকারি কৌসুলি (এজিপি) ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, সিনিয়র সহকারী জজ আদালতের সহকারী সরকারি কৌসুলি (এজিপি) ও মহিপুর থানা বিএনপির সম্পাদক শাহজাহান পারভেজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক খন্দকার শাহাব উদ্দিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্পাদক আবুল হোসেন প্রমুখ।