ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ৮ অক্টোবর ২০২৬
নালিতাবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার
নালিতাবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে ডিবির একটি আভিযানিকদল উপজেলার পাঁচগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করে। 

অভিযানে গ্রেপ্তার হওয়া মাদক কারবারিরা হলো- উপজেলার পাঁচগাঁও এলাকার মমতাজ আলীর ছেলে জুয়েল রানা (২৮), দক্ষিণ রাণীগাঁও এলাকার আজিজুল হকের ছেলে মুছা মিয়া (২৫), ডহরিয়াপাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে কাউছার আলী (৩০) ও একই এলাকার জুলহাস উদ্দিনের ছেলে রিয়াদ হাসান (২০)।

ডিবি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই কামারুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পাঁচগাঁও এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সেখানে থাকা চার ব্যক্তিকে সন্দেহ হলে প্রথমে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে কাগজে মোড়ানো ১০০ পিস ইয়াসা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদক আইনে মামলা দায়েরে করা হয়েছে। মাদক, চোরাচালান ও বিভিন্ন অপরাধ সংক্রান্ত কাজ বন্ধে ডিবি পুলিশ সর্বদা মাঠে কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/নালিতাবাড়ী/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!