ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৬, ৮ অক্টোবর ২০২৬
নালিতাবাড়ীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
নালিতাবাড়ীতে বিশ্ব দৃষ্টি দিবসের র‌্যালি। ছবি- ডেইলি বাংলাদেশ।

‘আপনার চোঁখকে ভালোবাসেন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবসটি উপলক্ষে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশন স্প্রিং এর সহযোগীতায় একটি র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়কারী ফারহানা মিল্কী, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর এরিয়া ম্যানেজার আল-আমীন, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি)-এর এরিয়া ম্যানেজার নুর নবী সরকার ও ডা. ফাহাদ রহমান প্রমুখ। 

আলোচনায় চোঁখের যত্ন, দৃষ্টিশক্তি সংরক্ষণ, চোখের রোগ প্রতিরোধ এবং সময়মতো চক্ষু চিকিৎসা গ্রহণের গুরুত্ব বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার মোহাম্মদ ইদ্রিস আলী, এফও (আরজিআইএল) তৌকির আহম্মেদসহ ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ।

ডেইলি-বাংলাদেশ/নালিতাবাড়ী/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!