ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার ৭ আরোহীর

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৪, ২ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার ৭ আরোহীর
বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশা। শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকার বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্ড্রপা এলাকায়

ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন। 

শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব গন্দ্রপা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অন্তত ৭ জন নিহত হন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, “দুর্ঘটনায় অটোরিকশা ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুসহ সাতজনের মৃত্যু হয়।” 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/জেডআই/এসআরএস
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!