ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কয়রায় নাশকতার মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৪, ৪ অক্টোবর ২০২৬
কয়রায় নাশকতার মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২
কয়রায় নাশকতার মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তারকৃত ২ জন। ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার কয়রায় নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগে আহবায়ক মো. বিল্লাল হোসেন(২৮) ও আব্দুল মান্নান সরদার। রোববার (৪ অক্টোবর) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পরিচয়ে মো. সহিদ হোসেন বাদী হয়ে কয়রা থানায় নাশকতার অভিযোগে একটি মামলা করেন।মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৬ নেতার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে দলটির আরও ১৬০ থেকে ১৭০ জনকে।

Advertisement

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, কয়রায় নাশকতার মামলায় আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।এই মামলায় এ পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!