ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে কৃষিতে মালচিং পদ্ধতিতে চাষ হচ্ছে বিভিন্ন শাক সবজি

গাজী শাহাদত হোসেন ফিরোজী
প্রকাশিত: ১১:৩৬, ১৪ অক্টোবর ২০২৬
সিরাজগঞ্জে কৃষিতে মালচিং পদ্ধতিতে চাষ হচ্ছে বিভিন্ন শাক সবজি
সিরাজগঞ্জে মালচিং পদ্ধতিতে খিরা চাষকৃত জমি পরিচর্যায় ব্যস্ত কৃষক। ছবিঃ ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের চাষাবাদে লেগেছে আধুনিকতার ছোঁয়া। বিভিন্ন ফসলের চাষ হচ্ছে আধুনিক পদ্ধতিতে। এতে উৎপাদন বেড়েছে দুই তিন গুনেরও বেশী। বর্তমানে কৃষি লাভজনক হওয়ায় কৃষির প্রতি আগ্রহ বাড়ছে। অনেক শিক্ষিতরাও আসছে কৃষিতে। কৃষিতে আধুনিক প্রযুক্তি গুলির মধ্যে মালচিং পদ্ধতি হলো একটি। এই পযুক্তি উল্লাপাড়ায় এখন মালচিং পদ্ধতিতে খিরা আবাদ করা হচ্ছে। 


এ প্রযুক্তিতে জেলায় চাষ হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি । এতে ব্যাপক সাফল্রও পাচ্ছে কৃষকরা । স্থানীয় কৃষি বিভাগ থেকে কৃষকদের এই পদ্ধতিতে শাক সবজি চাষে উৎসাহ দেয়ার পাশপাশি প্রশিক্ষনের ব্যবস্থা করা হচ্ছে । এই পদ্ধতিতে উল্লাপাড়া উপজেলার বর্ধনগাছা গ্রামে  কয়েকজন পলিথিন (প্লাষ্টিক ) মালচিং পদ্ধতিতে খিরা আবাদ করেছেন। 


এরইমধ্যে জমিতে লাগানো খিরা বীজ থেকে চারা গজিয়েছে এবং বড় হচ্ছে । কৃষক আশরাফুল ইসলামের জমিতে গাছের তিন থেকে চারটি পাতা হয়েছে।


উল্লাপাড়া উপজেলা কৃষি অফিস থেকে জানানো হয় এবছর  মালচিং পদ্ধতিতে খিরা ফসলের আবাদের লক্ষ্যমাত্রা ৫ হেক্টর ধরা আছে। সরেজমিনে বর্ধনগাছা মাঠে ঘুরে দেখা গেছে কৃষক বেশ কয়েকজন কৃষক মালচিং পদ্ধতিতে খিরার আবাদ করেছেন। 


এ মৌসুমে কৃষক আশরাফুল ইসলাম প্রায় দুই বিঘা জমিতে উন্নত জাতের খিরা ফসলের আবাদ করেছেন। এর মধ্যে ১৫ শতক জমিতে মালচিং পদ্ধতিতে খিরা আবাদ করেছেন। তিনি পলিথিনে মালচিং পদ্ধতি করেছেন। স্থানীয় কৃষি বিভাগের উৎসাহে তিনি এবারে প্রথম মালচিং পদ্ধতিতে খিরা আবাদ করছেন বলে জানান। 


তিনি বলেন মালচিং পদ্ধতিতে আবাদে জমিতে ঘাস আগাছা জন্মাতে পারে না, মাটিতে রস থাকে, সারের অপচয় হয়না বললেই চলে। তিনি জানন কৃষি বিভাগের উৎসাহে আরো অনেকেই এই পদ্ধতিতে মালচিং পদ্ধতিতে খিরা চাষ করেছেন আশা করছেন সনাতন পদ্ধতির চেয়ে আরো বেশী লাভবান হবেন । 


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, মালচিং পদ্ধতিতে বিভিন্ন ফসলের আবাদে কৃষকেরা আগ্রহী হচ্ছেন। অনেক মাঠে কৃষকেরা মালচিং পদ্ধতিতে ফসলের আবাদ করছেন। ফসলের আবাদ মালচিং পদ্ধতিতে করা হলে সব দিক থেকেই উপকার মেলে। মালচিং পদ্ধতি মাটির আদ্রতা বলতে মাটির রস ও তাপমাত্রা ধরে রাখে, জমিতে আগাছা দমনে সহায়তা করে,মাটির গুনগত মান ধরে রাখে। 


তিনি আরো বলেন পলিথিন (প্লাষ্টিক) মালচিং এর বদলে বায়োডিগ্রেডেবল মালচিং পদ্ধতি ব্যবহারে কৃষকদেরকে উৎসাহিত করা হচ্ছে। এরজন্য মাঠ পর্যায়ে উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের পরামর্শ দিচ্ছেন । 

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!