ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল এক চালকের

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৩, ১৬ অক্টোবর ২০২৬
দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল এক চালকের
বোরহানউদ্দিন থানায় নিহতের মরদেহ। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আলী (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার দুপুরে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দালাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত মো. আলী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত রেজাউল মুন্সির ছেলে।

নিহতের ভাতিজা খোকন জানান, যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে ভোলার দিকে যাচ্ছিলেন মো. আলী। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের দালাল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই অটোরিকশার চালক ও যাত্রীরা আহত হন। ঘটনাস্থলেই প্রাণ হারান মো. আলী। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!