ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দৌলতখানের সৈয়দপুরে নির্বাচনী হাওয়া, প্রচারণায় সরব কাজি ইকবাল

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৬, ২১ অক্টোবর ২০২৬
দৌলতখানের সৈয়দপুরে নির্বাচনী হাওয়া, প্রচারণায় সরব কাজি ইকবাল
দৌলতখানের সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাজি ইকবালের গণসংযোগ। ছবি: ডেইলি বাংলাদেশ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজি ইকবালকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও হাটবাজারে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। তার প্রার্থিতাকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে আনন্দ-উচ্ছ্বাস ও নতুন প্রত্যাশা।

কাজি ইকবাল ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের সহকারী এবং দৌলতখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তিনি।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রতিদিন সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন কাজি ইকবাল। এ সময় তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে নিজের পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরছেন। প্রচারণায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে বিভিন্ন এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হচ্ছে।

প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তাদের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনী প্রচারণাকে প্রাণবন্ত করে তুলছে। সমর্থকদের প্রত্যাশা, কাজি ইকবাল চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দলীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতেও ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের পাশে থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন কাজি ইকবাল। দৌলতখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দলীয় কার্যক্রমে সম্পৃক্ততার কারণে স্থানীয় নেতাকর্মীদের কাছে তিনি পরিচিত মুখ।

চেয়ারম্যান পদপ্রার্থী কাজি ইকবাল বলেন, আমি নির্বাচিত হলে সৈয়দপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। এলাকার রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করব। সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব। ইউনিয়নের প্রতিটি মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবো। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে সৈয়দপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণে কাজ করাই তার প্রধান লক্ষ্য বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!