ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঈশ্বরদীতে খামারের বৈদ্যুতিক তারে জড়িয়ে তরুণের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা )প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ২৬ অক্টোবর ২০২৬
ঈশ্বরদীতে খামারের বৈদ্যুতিক তারে জড়িয়ে তরুণের মৃত্যু
ছবি - নিজস্ব

পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন (৩০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন উপজেলার মুলাডুলি ইউনিয়নের দরগাপাড়া এলাকার আরোপ সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর খামারে কাজ করছিলেন আলামিন। এ সময় খামারের শেডের চারপাশে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/পাবনা
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!