[ দেশজুড়ে ]
সুন্দরবনের ৬০ কেজি শামুকসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ
খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনের শামুক পাচারের অভিযোগে মফিজুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় তার কাছ থেকে ৬০ কেজি শামুক উদ্ধার করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ঘোলপাড়া গ্রামে সাইদুলের বাড়ির পাশ থেকে তাকে আটক করা হয়।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা সাদেকুর রহমান জানান, সুন্দরবন থেকে শামুক পাচারের খবর পেয়ে ঘোলপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মফিজুল ইসলামকে ৬০ কেজি শামুকসহ আটক করা হয়।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, এ ঘটনায় মফিজুল ইসলামের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/খুলনা/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!