[ দেশজুড়ে ]
ভাত খেতে গিয়ে গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের
ছবি: ডেইলি বাংলাদেশ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভাত খাওয়ার সময় গলায় খাবার আটকে নজরুল ইসলাম ওরফে নওশাদ আলী শাহ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দর্শনা থানাধীন ধান্যঘরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত রওশন আলী শাহের ছেলে।
নিহতের ছেলে সাইদুল ইসলাম জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে বাড়িতে বসে ভাত খাচ্ছিলেন তাঁর বাবা। এ সময় হঠাৎ গলায় ভাত আটকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, তিনি ঘটনাটি শুনেছেন।
ডেইলি-বাংলাদেশ/চুয়াডাঙ্গা/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!