ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও শোভাযাত্রা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১১, ৩১ অক্টোবর ২০২৬
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও শোভাযাত্রা
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার চরবাটা অজিফা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা যুবদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।

সমাবেশ শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনের সভাপতিত্বে এবং সদস্যসচিব নুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান। এ ছাড়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবনেতা আজগর উদ্দিন দুখুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, যুবদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও সংগঠনটির ভূমিকা রয়েছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা দলের সাংগঠনিক শক্তি বাড়ানো, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং যেকোনো ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।

সমাবেশ ও শোভাযাত্রায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/নোয়াখালী/এমকে
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!