[ দেশজুড়ে ]
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রিন্স গ্রেফতার, হাসপাতালে গিয়ে আটক স্বজন-বন্ধুরাও
ছবি: ডেইলি বাংলাদেশ
সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রিন্সকে গ্রেফতারের পর তার পরিবারের সদস্য ও বন্ধুদেরও আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ।
পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার মামলার আসামি হিসেবে প্রিন্সকে গ্রেফতার করা হয়। আটকের প্রায় এক ঘণ্টা পর তিনি হাজতে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে, প্রিন্সকে হাসপাতাল থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, সংঘবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে তার পরিবারের সদস্য ও বন্ধুদের গ্রেফতার করা হয়েছে। পরে তাদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!