লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ভোলার লালমোহন উপজেলায় বরিশাল থেকে প্রকাশিত ডিএফপিভুক্ত আঞ্চলিক দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার বিকেলে লালমোহন প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক বাংলাদেশ বাণীর লালমোহন উপজেলা প্রতিনিধি আজিম উদ্দিন খানের সভাপতিত্বে এবং দৈনিক সংবাদের প্রতিনিধি শাহিন কুতুবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের সভাপতি মো. সোহেল আজিজ শাহীন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মো. ফিরোজ মাহমুদ, লালমোহন প্রেসক্লাবের সহ-সভাপতি আমজাদ হোসেন খান এবং পৌরসভা জামায়াতের সেক্রেটারি সোলাইমান জমাদার।
আলোচনা সভায় বক্তারা বলেন, সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়, বরং সমাজের অসংগতি তুলে ধরা, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনসচেতনতা তৈরির অন্যতম শক্তিশালী মাধ্যম। একটি পত্রিকার প্রকৃত সাফল্য নির্ভর করে তার বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর। দৈনিক বাংলাদেশ বাণী প্রতিষ্ঠার দুই বছরে পাঠকদের আস্থা অর্জনের যে পথচলা শুরু করেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে দৈনিক বাংলাদেশ বাণী যেন সত্য, ন্যায় ও মানুষের কল্যাণে সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকদের আস্থার জায়গা আরও সুদৃঢ় করতে পারে সেই প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা।
এ সময় লালমোহন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জাহিদ দুলাল, দৈনিক মানবজমিনের প্রতিনিধি হাসান পিন্টু, কালের কণ্ঠের (মাল্টিমিডিয়া) প্রতিনিধি শাহিদুল তন্ময়, সাংবাদিক ইব্রাহিম আকাশ, নজরুল ইসলাম, শাহ আব্দুল মোতালেব, এমইউ মাহিম, নাহিদ ফরাজী, মামুন হাজী, লালমোহন ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি মোরশেদ চৌধুরী, ছড়াকার শফিকুল ইসলাম সবুজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।