ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৮, ৫ নভেম্বর ২০২৬
খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে তিনি এ আসরের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এর আগে প্রধানমন্ত্রী মোংলা বন্দর থেকে বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে কাটাখালী ও কুদির বটতলা হয়ে খুলনা সার্কিট হাউজে পৌঁছান। সেখান থেকে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে যান।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ৩ টায় প্রধানমন্ত্রী খুলনায় পৌঁছান। তিনি বাগেরহাটের খান-জাহান আলী (র.) মাজার শরীফ থেকে সড়কপথে এসে কাটাখালি ও কুদির বটতলায় একটি পথসভায় বক্তৃতা করেন। এরপর প্রধানমন্ত্রী খানজাহান আলী (র.) (রূপসা সেতু) পার হয়ে মহানগরীর ডাকবাংলার মোড়ে পথসভায় বক্তৃতা করেন। এরপর তিনি খুলনা সার্কিট হাউজে পৌঁছান। সেখান থেকে প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়ামে যান।

ডেইলি-বাংলাদেশ/খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!