ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ভাইবোন

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪০, ৭ নভেম্বর ২০২৬
ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ভাইবোন

ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর ( হাজি পাড়া) এলাকার মোসাঃবাবলি (২৬) ও মোঃ রুবেল রানা (৩২) কে গ্রেফতার করেন ঠাকুরগাঁও ডিবি পুলিশ,যাদের উভয়ের-  পিতা ছোট বাবু, মাতা মোসাঃ মেরিনা বেগম।


৬ নভেম্বর বুধবার রাতে ডিবি পুলিশের অভিযানে বাবলী ও রুবেল নামের আপন দুই ভাইবোন কে ২২ পিচ ইয়াবা ও মাদক বিক্রয় এর ১৪,৮০০ টাকা সহ গ্রেফতার করা হয়েছে ।

ঠাকুরগাঁও ডিবি পুলিশ সুত্রে জানা যায়,আসামী বাবলীর মাথার চুলের খোপার মধ্যে ইয়াবা পাওয়া গিয়াছে। তারা চায়ের দোকানের পাশাপাশি মাদক ব্যবসাও চালিয়ে যাচ্ছিলো। মামলার কার্য্যক্রম প্রক্রিয়াধীন আছে, এছারাও আসামী রুবেলের বিরুদ্ধে  মাদক সহ মোট ১১ টি মামলা রয়েছে।

ঠাকুরগাঁও 

ডেইলি-বাংলাদেশ/ঠাকুরগাঁও
ট্যাগ: ঠাকুরগাঁও
লিংক সফলভাবে কপি হয়েছে!