[ দেশজুড়ে ]
নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে উদযাপিত হচ্ছে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন অর্পণ করেন জেলা বিএনপির নেতাকর্মীরা।ছবি:ডেইলি বাংলাদেশ
জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে আজ শনিবার সকালে শহরের জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করা হয়। এছাড়া আলোচনা সভা, শোভাযাত্রাসহ দিনব্যাপী জেলা বিএনপি'র অন্যান্য আয়োজন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জয়পুরহাট
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!