ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪০, ৭ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। ছবি- ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (০৭ নভেোম্বর) সকাকল ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে দামুড়হুদা অডিটোরিয়াম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার খাজা আবুল হাসনাত, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু এবং দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান।

ডেইলি-বাংলাদেশ/চুয়াডাঙ্গা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!