ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লোহাগড়ায় অবৈধ বালু উত্তোলন, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫০, ৯ নভেম্বর ২০২৬
লোহাগড়ায় অবৈধ বালু উত্তোলন, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
লোহাগড়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা

নড়াইলের লোহাগড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাব্বির শেখ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার করফা ও মল্লিকপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল। জরিমানাপ্রাপ্ত সাব্বির শেখ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা।

বালুমহাল নয়, এমন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

ডেইলি-বাংলাদেশ/লোহাগড়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!