ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে প্রাণ গেল ইমরানের

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:২০, ১০ নভেম্বর ২০২৬
অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে প্রাণ গেল ইমরানের
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফাইল ছবি।

ভোলার লালমোহন উপজেলায় নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমরান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমরান ওই এলাকার ইউনুছ মাঝির ছেলে।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে বাড়ির উঠানে নিজের অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে যান ইমরান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক ইমরানের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!