ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কটিয়াদীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৭, ১২ নভেম্বর ২০২৬
কটিয়াদীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাঁঠালতলা গ্রামের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাঁঠালতলা গ্রামে প্রদীপ বাবুর বাড়ির পাশের একটি জঙ্গলে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা কটিয়াদী মডেল থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন জানান, কাঁঠালতলা গ্রামের একটি জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এখনো তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!