ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দেওয়ানগঞ্জ নিষিদ্ধ সংগঠন আ.লীগের দু’নেতা গ্রেফতার

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ১২ নভেম্বর ২০২৬
দেওয়ানগঞ্জ নিষিদ্ধ সংগঠন আ.লীগের দু’নেতা গ্রেফতার
দেওয়ানগঞ্জ নিষিদ্ধ সংগঠন আ.লীগের দু’নেতা আবদুল হাকিম ও শাহিন মাহমুদ ভান্ডারী।

দেওয়ানগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দু’নেতাকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবদুল হাকিম (৬২), চিকাজানী ইউনিয়নের সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য শাহিন মাহমুদ ভান্ডারী (৪২)। 

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান. নাশকতা মামলায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/দেওয়ান/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!