ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ২৩৬১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৯, ২৭ জুলাই ২০২৩
ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ২৩৬১
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ২২৫ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১২২ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১২৩৯ জন।

Advertisement

এতে আরো বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ৪৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৮০৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৬৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৪২ হাজার ৭০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৪ হাজার ৭৯৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১৭ হাজার ৯০৪ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ১০ জন। ঢাকায় ১৯ হাজার ৮১২ এবং ঢাকার বাইরে ১৪ হাজার ১৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!