ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় করোনা-ডেঙ্গুতে প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীসহ দুজনের

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ২৬ জুলাই ২০২৩
বগুড়ায় করোনা-ডেঙ্গুতে প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীসহ দুজনের
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় করোনাভাইরাস ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বা নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার বাসিন্দা ২৭ বছরের রোকসানা আক্তার ও বগুড়া সদরের বাসিন্দা ২৭ বছরের মাসুদ রানা। তাদের মধ্যে রোকসানার মৃত্যু হয় করোনাভাইরাসে এবং মাসুদ মারা যান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে।

এসব তথ্য নিশ্চিত করেন শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মো. আব্দুল ওয়াদুদ।

Advertisement

তিনি বলেন, রোকসানা ও মাসুদ এ দুজনই চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে মারা যান।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!