ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে ১৮ মৃত্যু, রেকর্ড ৩১২২ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৮, ১৭ সেপ্টেম্বর ২০২৩
ডেঙ্গুতে ১৮ মৃত্যু, রেকর্ড ৩১২২ জন হাসপাতালে
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন রেকর্ড ৩ হাজার ১২২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত বেড়ে দাঁড়াল ৮২২ জনে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ১২২ জন। একদিনে ডেঙ্গু আক্রান্তের এ সংখ্যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

Advertisement

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৪৯ জন ও ঢাকার বাইরের ২ হাজার ২৭৩ জন। একই সময়ে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১২ জন ঢাকার ও ৬ জন ঢাকার বাইরের বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২ হাজার ৯৯৭ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৯৭৯ জন এবং সারা দেশের (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে ২ হাজার ১৮ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ জন। এর মধ্যে ঢাকাতে ৭৩ হাজার ২৩৩ জন ও সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ৯৪ হাজার ৪৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট এক লাখ ৫৬ হাজার ৪২৪ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৬৮ হাজার ৬০৩ জন এবং সারাদেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল ৮৭ হাজার ৮২২ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারাদেশে মোট ১০ হাজার ৪৩৭ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকাতে ৪ হাজার ৬৬ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৬ হাজার ৩৭১ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!