ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৪, ১৪ ডিসেম্বর ২০২৩
ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৮
ফাইল ফটো

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০৮ জন ডেঙ্গু রোগী।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৩০৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৭ জন। আর ঢাকার বাইরের ২১১ জন। 

Advertisement

এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় ও ঢাকার বাইরের একজন করে মোট দুজনের মৃত্যু হয়েছে। আর চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৭৬ জনে।

এ বছরের ১ জানুয়ারি থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে মোট তিন লাখ ১৮ হাজার ৩০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৯ হাজার ২৪৩ জন, আর ঢাকার বাইরের দুই লাখ নয় হাজার ৬২ জন।

গত ১ জানুয়ারি থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ১৪ হাজার ৭৪০ জন ডেঙ্গু রোগী।তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৭ হাজার ৭৩৭ জন এবং ঢাকার বাইরের দুই লাখ সাত হাজার তিনজন।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!