ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে এক মৃত্যুর দিনে হাসপাতালে ৭২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৯, ৩০ ডিসেম্বর ২০২৩
ডেঙ্গুতে এক মৃত্যুর দিনে হাসপাতালে ৭২
ফাইল ফটো

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭২ জন। 

প্রতিদিনের মতো শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, শুক্রবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হওয়া ৭২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩২ জন এবং ঢাকার বাইরের ৪০ জন। মারা যাওয়া ঐ ব্যক্তি ঢাকার বাসিন্দা।

Advertisement

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৭৩৪ জন। তাদের মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ২৮৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৪৪৫ জন।

এ নিয়ে চলতি বছর সারাদেশে এইডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২১ হাজার ৭৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৯ হাজার ৯৭৪ জন এবং ঢাকার বাইরের ২ লাখ ১১ হাজার ১০০ জন। আর এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৩ জন মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!