রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৩০ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ১৭ জন এবং সারাদেশে (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে ১৩ জন ছাড়পত্র পেয়েছে।
.png)
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের মোট ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে।
চলতি বছরের ২১ জানুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮৫৩ জন। এর মধ্যে ঢাকাতে ৩০৬ জন ও সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ৫৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।
চলতি বছরে এ পর্যন্ত ৬৯১ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ২৪৯ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল ৪৪২ জন ছাড়পত্র পেয়েছে।
বর্তমানে সারাদেশে মোট ১৪৮ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। ঢাকায় ৪৯ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ৯৯ জন হাসপাতালে ভর্তি রয়েছে।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।