ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে মানববন্ধন ও উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এক মাসের মধ্যে উপজেলার সব সরকারি দপ্তরের ওয়েবপোর্টালে তথ্য হালনাগাদ করার প্রতিশ্রুতি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক। টিআইবির পক্ষ থেকে উপজেলার সরকারি দপ্তরগুলোর ওয়েব পোর্টাল পর্যবেক্ষণের ফলাফল তুলে ধরা হয়। পর্যবেক্ষণ করা ৪০টি দপ্তরের মধ্যে মাত্র ৮টির ওয়েবপোর্টালে শতভাগ তথ্য হালনাগাদ রয়েছে। অন্য দপ্তরগুলোর ওয়েবপোর্টালে তথ্য হালনাগাদে ঘাটতি রয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তথ্য অধিকার আইন অনুযায়ী নাগরিকদের তথ্যপ্রাপ্তী নিশ্চিত করতে হবে। আগামী এক মাসের মধ্যে উপজেলার সব সরকারি দপ্তরের ওয়েবপোর্টালে তথ্য হালনাগাদ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর প্রধান ও উপজেলা আইসিটি প্রতিনিধিদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি। সরকারি দপ্তর

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement