বাংলাদেশ ব্যাংক বলছে, করোনাভাইরাসের আক্রমণে অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা মোকাবিলায় সিঙ্গেল ডিজিট সুদহার কার্যকরের এখনই উপযুক্ত সময়।
এদিকে গত ২৪ ফেব্রুয়ারি ৯ শতাংশ সুদ বেঁধে দিয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, ১ এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া সব ঋণের সর্বোচ্চ সুদহার হবে ৯ শতাংশ। এছাড়া ঋণটি খেলাপি হলে অতিরিক্ত ২ শতাংশ সুদ আরোপ করতে পারবে। তবে আমানতের সুদহার নিয়ে কোনো সার্কুলার জারি করেনি বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকগুলো নিজেদের মতো আমানতের সুদ অফারের সুযোগ পাবে।
.png)
জানা গেছে, ২০১৮ সালের জুনে ব্যাংক মালিকরা নয়-ছয় সুদহার বাস্তবায়নের ঘোষণা দেন। কিন্তু সরকারি ব্যাংক এবং কয়েকটি বেসরকারি ব্যাংক ছাড়া বাকিগুলো ঋণের সুদহার এক অঙ্কে নামায়নি। ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ব্যাংক মালিকরা সরকারের কাছ থেকে বেশ কয়েকটি সুবিধা আদায় করে। কিন্তু এসব সুবিধা নিয়ে তারা সুদহার সিঙ্গেল ডিজিটে নামায়নি।
এরপর গত বছরের ১ ডিসেম্বর কমিটি গঠন করে শুধু উৎপাদনশীল খাতের ঋণের সুদহার এক অঙ্কে বেঁধে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ১ এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া সব ঋণের সুদহার ৯ শতাংশ কার্যকর করার সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী ফেব্রুয়ারিতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।