ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

ডিএসইর মোবাইল অ্যাপের ফি না নেয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:১৯, ১৮ আগস্ট ২০২০
ডিএসইর মোবাইল অ্যাপের ফি না নেয়ার সিদ্ধান্ত
ফাইল ছবি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানির লেনদেন করার জন্য ডিএসই-মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের কাছ থেকে মাসিক ফি নেয়া হবে না।

সোমবার ডিএসইর পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, মোবাইল অ্যাপ রেজিস্ট্রেশন নিয়েছে, কিন্তু ব্যবহার করে না বা নিষ্ক্রিয় এমন গ্রাহকদের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য গত ৯ আগস্ট ট্রেকহোল্ডারদেরকে চিঠি দেয় ডিএসই। একইসঙ্গে মাসিক ভিত্তিতে ১৫০ টাকা ফি আরোপ করা হবে বলে জানায়। যা নিয়ে গত কয়েকদিন বিনিয়োগকারীদের মধ্যে সমালোচনা হয়। এরই আলোকে ডিএসইর পর্ষদ আজ ফি না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর অ্যাপস ব্যবহার করে না এমন নিষ্ক্রিয় গ্রাহকদের রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!