সোমবার নতুন এ ব্যাংকটির অনুমোদন দেয়া হয়। গত দুই বছরে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়া তৃতীয় বেসরকারি ব্যাংক হচ্ছে সিটিজেন ব্যাংক। অপর দুটি হচ্ছে- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ।
সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান তৌফিকা আফতাব। তিনি বাংলাদেশ ব্যাংক বোর্ডের পরিচালক একেএম আফতাব উল ইসলামের স্ত্রী।
.png)
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানান, দেশের ব্যাংকিং খাতে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। নতুন ব্যাংক অনুমোদনের প্রক্রিয়াটি তারই ধারাবাহিতার একটি অংশ।